রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

পাকিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, শনিবার (১৭ অক্টোবর) সকালে বেলুচিস্তান প্রদেশেরে খুজদারের কাছে ভূমিকম্পটি আঘাত হানে।

জিএফজেডের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল)।

এদিকে পাকিস্তানের আবহাওয়া দপ্তরের সিসমিক শাখা এক বিবৃতিতে জানিয়েছে, বেলুচিস্তানের খুজদার জেলা থেকে ৪৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মাত্র ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির এপিসেন্টার হওয়ায় খুজদার এবং সংলগ্ন দুই জেলা খারান ও কালাতে তীব্র কম্পন অনুভূত হয়েছে।

৩ লাখ ৪৭ হাজার ১৯০ বর্গকিলোমাটার আয়তনের বেলুচিস্তানের অবস্থান তিনটি বড় টেকটোনিক প্লেটের একটি অত্যন্ত সক্রিয় সংযোগস্থলে। এই প্লেটগুলো হলো ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও অ্যারাবিয়ান।

ফলে এই ভূ-তাত্ত্বিক চ্যুতির জেরে টেকটোনিক প্লেটগুলোর নড়াচড়ার কারণে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে বেলুচিস্তানে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025