শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন টিফিনের ছুটিতে গোসলে নেমে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট

রাজধানীর ভাষানটেকে চলছে তারেক রহমানের নির্বাচনি জনসভা

ঢাকা-১৭ আসনে প্রচারণার অংশ হিসেবে রাজধানীর ভাষানটেক এলাকার বিআরপি মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২৫ মিনিট থেকে শুরু হওয়া এ জনসভায় প্রায় ১০ থেকে ১১ হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে মঞ্চে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

এছাড়া, উপস্থিত নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার ও নাজিমুদ্দিন আলম। দলের সাংগঠনিক নেতৃত্বের মধ্যে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান।

স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যে রয়েছেন ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক কাদের মাহমুদ। পাশাপাশি সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের মধ্যে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ জনসভায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025