শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

শিরোনাম :
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন টিফিনের ছুটিতে গোসলে নেমে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট

তিন নেতার মাজার ও হাদির কবর জিয়ারত করে প্রচারণায় নামবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি প্রচারণা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এদিন সকাল সাড়ে ১০টায় তিন নেতার মাজার ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে ভোটের প্রচারণা শুরু করবে দলটি।

বুধবার (২১ জানুয়ারি) এনসিপির কেন্দ্রীয় নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলমের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত থাকবেন—দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, আদীব আরিফ, মনিরা শারমিন, জাবেদ রাসিন, দিলশানা পারুল, নাবিলা তাসনিদসহ অন্য নেতারা।

বার্তায় বলা হয়, মাজার ও কবর জিয়ারত শেষে তিন নেতার মাজার থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত অগ্রসর হবে প্রচারণা কর্মসূচি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025