শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

শিরোনাম :
শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া ভাঙ্গুড়ায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আমরা বাংলাদেশের নাগরিক: এটিএম আজহার মাদকাসক্ত ছেলের হামলায় নিহত মা, গুরুতর আহত বাবা প্রবাসীরা আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে: রাষ্ট্রপতি ৯ নভেম্বর প্রথম সংসদ অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

উত্তরবঙ্গের ৮ জেলা সফরে যাচ্ছেন জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দ্বিতীয় ও তৃতীয় দিন আগামী শুক্র ও শনিবার উত্তরবঙ্গের আটটি জেলায় নির্বাচনি সভা করবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি জানান, প্রচারণা শুরুর প্রথম দিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে জনসভা করবেন জামায়াত আমির। পরদিন শুক্রবার পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁওয়ে সভা করবেন তিনি।

শনিবার রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করে জনসভা করবেন ডা. শফিকুর রহমান। একইদিন গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা সভা করে ঢাকায় ফিরবেন।

আগামী রোববার দুপুর ১২টা থেকে ঢাকা ৫, ৬ ও ৭ আসনে প্রচারণা চালাবেন জামায়াত আমির।

জামায়াত জোটের অবশিষ্ট ৪৭টি আসন বিষয়ে জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি বলেন, আজ আমাদের নির্বাচনী কমিটির বৈঠক চলছে। আশা করছি বৈঠক শেষে এ বিষয়ে ঘোষণা দিতে পারবো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025