শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

শিরোনাম :
শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া ভাঙ্গুড়ায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আমরা বাংলাদেশের নাগরিক: এটিএম আজহার মাদকাসক্ত ছেলের হামলায় নিহত মা, গুরুতর আহত বাবা প্রবাসীরা আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে: রাষ্ট্রপতি ৯ নভেম্বর প্রথম সংসদ অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

রাজধানীর পীরেরবাগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মীদের হেনস্তা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মীরা।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ৯টার দিকে পীরেরবাগে বিক্ষোভ মিছিল হয়।

মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) জামায়াতের নারী কর্মীদের ওপর এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।

হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলে জামায়াত নেতা মোবারক হোসেন বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। কোনো বিশৃঙ্খলা চাই না। কিন্তু তারা যদি আমাদের সাথে বিশৃঙ্খলা করতে আসে আমরা ছাড় দেবো না। জামায়াত-শিবিরকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। এদেশের মানুষ আগামীতে জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। সুতরাং জামায়াত সকল প্রস্তৃতি নিয়েই আগামী ইলেকশন ও সন্ত্রাসীদের মোকাবিলা করবে ।

হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, এই পীরেরবাগ জামায়াত ও শিবিরের ঘাঁটি সুতরাং এখানে কোনো সন্ত্রাসীকে ছাড় করা হবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025