শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

শিরোনাম :
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন টিফিনের ছুটিতে গোসলে নেমে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ

ঢাকার মিরপুরে জামায়াতে ইসলামীর পক্ষে ‘প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে’ বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে।

‎মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুরের পীরেরবাগ ৬০ ফিট এলাকার আল মোবারক মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই পক্ষের ‘জুনিয়র লেভেলের’ কর্মীদের মধ্যে হাতাহাতি ও কিল-ঘুষির ঘটনা ঘটেছে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে তাদের জ্যেষ্ঠ নেতা, সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। তারা বিষয়টি নিয়ে ‘আলোচনায় বসেছেন’ বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, “কয়েকজন আহতের খবর শুনতে পেয়েছি, তবে ‘সিলি ম্যাটার’, গুরুতর কিছু নয়।”

তিনি বলেন, “জামায়াতের পক্ষে নাকি নির্বাচনি প্রচারপত্র বিলি করা হচ্ছিল। তখন বিএনপি কর্মীরা বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে বাধা দেন। তারা বলছিলেন, নির্বাচনি প্রচার শুরুর আগেই এসব প্রচার করা যাবে না। এ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি থেকে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।”

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025