রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
সিলেটে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৮, আহত ২৫ জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ-পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আমরা যেন জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ করতে পারি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছাত্রদল সন্ত্রাসী কার্যক্রম চালালে ছাত্রলীগের মতো পরিণতি হবে:সাদিক কায়েম ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস? মেহেরপুরে জুলাই গণঅভ্যুত্থান ২য় বর্ষপূর্তি উদযাপন আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

বাউফলে লঞ্চের ধাক্কায় জেলের মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলার তেতুলিয়া নদীতে মাছ ধরা অবস্থায় লঞ্চের ধাক্কায় ইঞ্জিনচালিত নৌকায় থাকা মো. সেন্টু প্যাদা (৫০) নামে এক জেলে নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তেঁতুলিয়া নদীর মমিনপুর পয়েন্ট থেকে সেন্টু প্যাদার লাশ উদ্ধার করেছে কালাইয়া বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। সেন্টু প্যাদা পেশায় একজন জেলে। তাঁর বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের উত্তর মমিনপুর গ্রামে।

তাঁর বাবার নাম মো. আওলাদ প্যাদা।

 

কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. আবু বক্কর সিদ্দিক জানান, ‘ধারনা করা হচ্ছে নদীতে মাছ ধরতে গেলে লঞ্চের ধাক্কায় আহত হয়ে পানিতে তলিয়ে যান সেন্টু প্যাদা। সকালে ক্ষতিগ্রস্ত ইঞ্জিন চালিত নৌকার নিচ থেকে জালে পেচানো অবস্থায় সেন্টু প্যাদার লাশ উদ্ধার করা হয়। লঞ্চটি শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025