বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

শিরোনাম :
আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫

রাবিতে শিবিরের কোরআন বিতরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কোরআন পোড়ানোর প্রতিবাদে গণ-কোরআন বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। ক্যাম্পাসের ছয় স্থানে এ কর্মসূচি পালিত হয়। বুধবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির এ কর্মসূচি পালন করেছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ক্যাম্পাসে কোরআন পোড়ানোর ঘটনা খুবই ন্যক্কারজনক

দুষ্কৃতকারীরা সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিতেই এমন ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি। তবে ষড়যন্ত্রকারীদের এই চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। এ ঘটনার তীব্র প্রতিবাদস্বরূপ আজকের এ কর্মসূচি। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানাই।

জানা গেছে, বিশ্ববদ্যালয়ের শহিদ হবিবুর রহমান ও জিয়াউর রহমান হলের মধ্যবর্তী স্থান; নির্মাণাধীন কামারুজ্জামান হলের সামনে; সৈয়দ আমীর আলী হল মাঠ; বঙ্গবন্ধু হল এবং শের-ই বাংলা হলের মাঝে; বেগম খালেদা জিয়া হল ও রহমতুন্নেছা হলের সামনে এই গণ-কোরআন বিতরণ কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষার্থীর মাঝে প্রায় ৬ শতাধিক কোরআন বিহরণ করা হয়।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ ৯টি আবাসিক হলে আধাপোড়া কোরআন পাওয়া যায়। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে শিক্ষক-শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025