বুধবার, ১৩ মে ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
আমাদের সেনারাও প্রস্তুত, ট্রাম্পকে ইরানি স্পিকারের হুঁশিয়ারি! যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প পাকিস্তানের হামলায় তিন মাসে ৩৭০ আফগান নিহত স্কুল ও ধর্মীয়স্থানের কাছে থাকা ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ জীবননগরে ইজিবাইকের ধাক্কায় শিশু রোজার মৃত্যু লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম শার্শার কায়বা সীমান্তে ৯ হাজার ৯০০ পিস ট্যাবলেট উদ্ধার ড. ইউনূসকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম চাঁদাবাজি ও সিন্ডিকেটই বাজারে অস্থিরতা তৈরি করে: জামায়াত আমির ইসরায়েলের যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে বিশ্বের প্রতি জামায়াতের আহ্বান

জাতীয় ভোটার দিবস আজ

আজ (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উদযাপন করছে নির্বাচন কমিশন (ইসি)। সারাদেশে নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে।

এবারের ভোটার দিবসে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের আমন্ত্রণ জানানো হয়েছে।

কমিটির সভাপতি ও নির্বাচন ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামানের সই করা এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ভোটার দিবস উপলক্ষে মাঠ পর্যায়ে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ে র‌্যালি, আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এতে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের মধ্য হতে ১০ জন, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি, ইউএনডিপির প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে অবজার্ভার গ্রুপ থেকে কিছু ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া র‌্যালিতে থাকবেন সেলিব্রেটিরাও।সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন আর নারী ভোটার পাঁচ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৯৩২ জন।গত ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া বাড়ি বাড়ি গিয়ে হালানাগাদ কার্যক্রমে ইসির তথ্য সংগ্রহকারীরা মোট ৫০ লাখ ৯০ হাজার ৩৭ জনের তথ্য সংগ্রহ করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025