বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ-পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আমরা যেন জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ করতে পারি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছাত্রদল সন্ত্রাসী কার্যক্রম চালালে ছাত্রলীগের মতো পরিণতি হবে:সাদিক কায়েম ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস? মেহেরপুরে জুলাই গণঅভ্যুত্থান ২য় বর্ষপূর্তি উদযাপন আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক

বিমানের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ, লালমাটিয়ায় বিক্ষোভ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রে বিক্ষোভ করছেন চাকরিপ্রত্যাশীরা।

শনিবার (১ মার্চ) বিকেল ৩টা থেকে এই বিক্ষোভ শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই কেন্দ্রে (বিকেল ৪টা ২৫ মিনিট) বিক্ষোভ চলছিল।চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, ২০২৩ সালে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে (১০০ জন) নিয়োগ বিজ্ঞপ্তি দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে ২০২৪ সালে চাকরিপ্রার্থীদের বয়স ৩২ বছর করে সরকার। সে কারণে চলতি বছরের জানুয়ারিতে একই পদে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বিমান। এই নিয়োগের পরীক্ষা আজ বিকেল ৩টায় রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিকেল তিনটা ১০ মিনিট বাজলেও লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রের চাকরিপ্রত্যাশীরা (প্রায় দুই হাজার) প্রশ্নপত্র পাননি। এর মধ্যে প্রশ্নফাঁস হয়েছে বলে জানতে পারেন তারা। এ নিয়ে পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্টদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তারা। পরীক্ষা বর্জন করে বিক্ষোভ শুরু করেন তারা। একপর্যায়ে তারা কলেজের সামনের রাস্তায় অবস্থান নেন। পরে আবার কলেজের ভেতর গিয়ে বিক্ষোভ করেন।সবুজ সরকার নামে এক পরীক্ষার্থী জাগো নিউজকে বলেন, ‘এই নিয়োগ পরীক্ষা নেওয়ার জন্য বিমান আইবিএ কে দায়িত্ব দিয়েছিল। কিন্তু কীভাবে এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলো, তার উত্তর দিতে পারছে না আইবিএ এর সংশ্লিষ্টরা। আবার বিমানের কোনো প্রতিনিধিও কলেজে আসেনি। ফলে পরীক্ষা বাতিলের দাবিতে সবাই বিক্ষোভ করছি।’এ বিষয়ে জানতে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি। তাৎক্ষণিক আইবিএ’র সংশ্লিষ্ট কারও সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025