মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
সিডনিতে যাত্রা শুরু করল ‘সেল এক্সপার্টস’ ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ২২৩ টাকা বাড়ির সীমানা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত রাজধানীতে দুই বাসের প্রতিযোগিতা, ধাক্কায় প্রাণ গেল যুবকের ইশরাকের অভিযানের পর বদলে যাচ্ছে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর, তৈরি হচ্ছে সড়ক অনেক হয়েছে ধানাই-পানাই, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করুন: পাটওয়ারী ১২ হাজার ৫০০ টাকায় একজন শ্রমিক কীভাবে পরিবারের খরচ চালাবেন?-সাদিক কায়েম গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির আল্লাহর সাহায্য লাভের উপায় কী?-ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর হামলা চালালে ‘অভাবনীয় জবাবের’ হুঁশিয়ারি ইরানের

পণ্যের অহেতুক দাম বাড়ালে ছাড় নয় : ফরিদা আখতার

অন্যায়ভাবে পণ্যের দাম বাড়ালে ছাড় না দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, যারা অহেতুক দাম বাড়ায় তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে তরুণদের।

শুক্রবার সকালে রাজধানীর মেরুল বাড্ডায় রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন।

ফরিদা আখতার বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বাজারে তদারকি করতে হবে।

এবারের রমজান যাতে স্বস্তির হয় সে লক্ষ্যে কাজ চলবে। ’

তিনি আরও বলেন, ‘যেসব জায়গায় সাধারণ মানুষ জীবন বাজি রেখে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন, পণ্য বিক্রির জন্য গুরুত্ব দিয়ে সেসব স্থান নির্ধারণ করা হয়েছে। ’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সারাবছর এই ধরনের কার্যক্রম পরিচালনার চেষ্টা করবে বলে জানান ফরিদা আখতার।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025