বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ-পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আমরা যেন জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ করতে পারি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছাত্রদল সন্ত্রাসী কার্যক্রম চালালে ছাত্রলীগের মতো পরিণতি হবে:সাদিক কায়েম ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস? মেহেরপুরে জুলাই গণঅভ্যুত্থান ২য় বর্ষপূর্তি উদযাপন আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক

জুলাই যোদ্ধা ‘বি’ ক্যাটাগরির ৯০৮ জনের তালিকার গেজেট প্রকাশ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে ‘বি’ ক্যাটাগরির (গুরুতর আহত) ৯০৮ জনের নামের তালিকার গেজেট প্রকাশ করেছে সরকার।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ গেজেট প্রকাশ করে।গেজেটে আহতদের মেডিকেল কেস আইডি, নাম, বাবা-মায়ের নাম, স্থায়ী ঠিকানা, বিভাগ ও জেলার নাম প্রকাশ করা হয়েছে‌।

জুলাই অভ্যুত্থানে আহতদের ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিনটি ক্যাটাগরিতে ভাগ করে সহায়তার পরিমাণ নির্ধারণ করেছে সরকার। যেখানে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে ‘এ’ ক্যাটাগরির (অতি-গুরুতর আহত) ৪৯৩ জন ও ‘বি’ ক্যাটাগরির (গুরুতর আহত) ৯০৮ জনের নামের তালিকার গেজেট প্রকাশ করেছে সরকার। তবে ‘সি’ ক্যাটাগরিতে (সামান্য আহত) থাকা ১০ হাজার ৬৪৮ জনের তালিকা এখনো প্রকাশ করা হয়নি।

গণঅভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের তালিকা গত ১৫ জানুয়ারি গেজেট আকারে প্রকাশ করা হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আহত বা জুলাই যোদ্ধারা আজীবন চিকিৎসা সুবিধা পাবেন এবং তারা ভাতাও পাবেন। ‘এ’ ক্যাটাগরির জুলাই যোদ্ধারা এককালীন পাঁচ লাখ টাকা এবং প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। ‘বি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধারা এককালীন ৩ লাখ টাকা ও প্রতি মাসে ১৫ হাজার টাকা ভাতা পাবেন। ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধা যারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গেছেন, তারা চাকরিসহ পুনর্বাসন কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন। তবে তাদের কোনো ভাতা দেবে না সরকার।২০২৪ সালের জুলাই-অগাস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের ১৫ বছরেরও বেশি সময়ের শাসনের অবসান ঘটে। অন্তর্বর্তী সরকার শপথ নিয়েই জুলাই আন্দোলনে হতাহতদের চিকিৎসা ও অর্থ সহায়তার বিষয়ে উদ্যোগ নেয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025