বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই :সংসদে ডা:শফিকুর রহমান স্কুলে ভর্তিতে বাড়তি টাকা নিলে ব্যবস্থা, দায়ী হবেন প্রধান শিক্ষক প্রতিবেশী দেশের মদতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: জামায়াত আমির ফতুল্লায় মাদরাসায় আগুন • দগ্ধ ৮৮ শিক্ষার্থীর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৩ জন, ভেন্টিলেশনে ১ আওয়ামী বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ, সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম যে যার অবস্থান থেকে ফ্যাসিস্টদের প্রতিরোধ করতে হবে দু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ইরান: আইআরজিসি পলাশে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জনগণের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটবে এবারের বাজেটে

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান বলেছেন, এবারের বাজেটে জনগণের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটবে। রংপুর অঞ্চল খুবই সমৃদ্ধ এখানে নূরল দীন, বেগম রোকেয়া ও আবু সাঈদের মতো বীরের জন্ম। কোন অঞ্চলকেই বৈষম্যের বেড়াজালে পড়তে হবে না। সকল এলাকাকে ট্যাক্সের আওতায় আনা হবে।

গত বছর ৪ লাখ ট্যাক্স রিটার্ন ছিল, এবার সাড়ে ১৪ লাখ ট্যাক্স রিটার্ন অনলাইনে পেয়েছি। ভ্যাট কমানোর বিষয়টি কঠিন হলেও এ বিষয়ে কাজ করা হবে। ব্যবসায়ীদের সারচার্জ বিষয়েও এবার কাজ করা হচ্ছে। সেরা করদাতা ও কর বাহাদুরসহ বিভিন্ন পুরস্কারপ্রাপ্তদের সম্মান জানানোর বিষয়টি সরকারের বিভিন্ন বিভাগকে জানানো হবে।
ভ্যাট রিটার্ন প্রক্রিয়া আরো সহজীকরণ ও ট্যাক্স প্রদানের বিষয়টি আরো কাজ করা হবে। বৃহস্পতিবার দুপুরে আরডিআরএস এর বেগম রোকেয়া মিলনায়তনে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি ও জাতীয় রাজস্ব বোর্ডের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রাক বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ল্যান্ড রেজিস্ট্রেশন বিষয়ে আমরা কাজ করছি। এটি সহজীকরণ করা হবে।
রংপুরের উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে সরকারের দৃষ্টি আর্কষণ করা হবে। ১৮ কোটি মানুষের চোখকে ৩৬ লাখ মানুষের চোখ বানাতে হবে। আয়কর ও ভ্যাট নেট আরো বাড়ানো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। রংপুর অঞ্চলের দীর্ঘদিনের বৈষম্য আসন্ন ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে কমানোর ব্যবস্থা নেয়া হবে। 

রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আকবর আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ড এর (করনীতি) সদস্য একেএম বদিউল আলম, জাতীয় রাজস্ব বোর্ড এর (ভ্যাটনীতি) ড. মোঃ আবদুর রউফ, ঠাকুরগাঁও চেম্বারের সভাপতি আলহাজ্ব শরীফ হোসেন, গাইবান্ধা চেম্বারের পরিচালক আব্দুল লতীফ হক্কানী, লালমনিরহাট চেম্বারের সাবেক সভাপতি কামরুল হাসান বকুল, কুড়িগ্রাম চেম্বারের সভাপতি মোঃ আব্দুল আজিজ মিয়া, রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক আলী আহমেদ চাঁন্দ, বিশিষ্ট ব্যবসায়ী কাওসার জামান বাবলা, বাংলাদেশ সংবাদ সংস্থা রংপুর বিভাগীয় প্রতিনিধি মামুন ইসলাম, বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেশনারী মালিক সমিতি, রংপুর বিভাগীয় সভাপতি মোঃ রিয়াজ শহিদ শোভন, বৃহত্তর রংপুর জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আমিন উদ্দিন বিএসসি, আমদানি-রপ্তানিকারক সমিতি, সোনাহাট স্থল এর আহবায়ক মোঃ ইফতেখারুল ইসলাম শ্যামা, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাতি মোঃ সালেকুজ্জামান সালেক, বেরোবির একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ এর সহযোগী অধ্যাপক ওমর ফারুক, রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ, চেম্বারের সাধারণ সদস্য রশিদুস সুলতান বাবল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025