বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

শিরোনাম :
আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫

গণহত্যাকারী দলের প্রত্যেকের বিচার হবে-ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগে গণহত্যার বিচার হোক। তারপর জনগণ রায় দেবে আওয়ামী লীগের রাজনীতির অধিকার আছে কিনা।

মঙ্গলবার বিকালে বরিশালের কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহে জেলা ও মহানগর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, তারা ক্ষমতার রাক্ষস ছিল, গণহত্যাকারী দলের প্রত্যেকের বিচার হবে।

এদেশে আর কোনো ফ্যাসিবাদ মাথা তুলে দাঁড়াতে পারবে না। যুদ্ধ এখনও শেষ হয়নি, যুদ্ধ এখন শুরু হয়েছে, কর্মীরা তৈরি থাকুন। আজ বাংলাদেশের মানুষ বৈষম্য চান না।

 

তিনি আরও বলেন, বিচ্ছিন্ন এলাকাগুলোকে যোগাযোগের আওতায় আনতে হবে।

বরিশাল বিভাগকে উন্নত হিসেবে দেখতে চাই। আমরা ইনসাফ ও অগ্রাধিকারের ভিত্তিতে সব উন্নয়ন কাজ করতে চাই।

 

মহানগর জামায়াতের আমির জহির উদ্দীন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, আব্দুল হালিম, মুয়াজ্জিন হোসাইন হেলাল, জেলা আমির আব্দুল জব্বার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ফয়সাল আহমেদ শান্তর বাবা প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025