সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল রাবি ছাত্রীসংস্থা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন নারী শিক্ষার্থীদের নিয়ে অ্যাকাডেমিক গাইডলাইন ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে বরণ করে নিল ইসলামী ছাত্রীসংস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শাহিদ শুখরঞ্জন সামদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি)

এ আয়োজন হয়।

এসময় ইসলামী ছাত্রীসংস্থা রাবি শাখার সভানেত্রী এবং রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফছা বলেন, “নারী শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা কাজ করে আসছে। প্রতিবছরের ন্যায় এবছরও আমরা নবীন নারী শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনার আয়োজন করেছি। যদিও ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতন নিপীড়নের কারণে দীর্ঘদিন ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। আজকে নবীনদের সরব উপস্থিতি আমাদের আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছিল আলহামদুলিল্লাহ।”

নবীনবরণ অনুষ্ঠানে ইসলামী ছাত্রীসংস্থা রাবি শাখার সভানেত্রী এবং রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফছার সভাপতিত্বে উপস্থিত ছিলেন রহমতুন্নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমত আরা বেগম, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক আতকিয়া আনতারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025