রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

কালশীতে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীর মিরপুরের কালশীতে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে ছয়তলা বাণিজ্যিক ভবনের ওপর তলায় ওই কারখানায় আগুন লাগে। ভবনটিতে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারও রয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১০টা ১২ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর পাই। পরে ১০টা ২৭ মিনিটে আমাদের প্রথম ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে সাতটি ইউনিট কাজ করছে। আরও চারটা ইউনিট পথে রয়েছে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025