শনিবার, ২৫ Jul ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
বুধবার (২২ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম।
তিনি জানিয়েছেন, আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ায় বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করা হবে।
প্রসিকিউশন মনে করে, রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দিতে ‘ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার’ (সত্য ও পূর্ণ প্রকাশ) হয়েছে।
এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল কোনো আইনজীবী নিয়োগ না করায় ট্রাইব্যুনাল তাদের পক্ষে আমির হোসেনকে আইনজীবী হিসেবে নিয়োগ দেয়।
আইনজীবী আমির হোসেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়নি দাবি করে তাদের খালাস চেয়েছেন।
এদিকে, যুক্তিতর্ক শেষ হওয়ায় এখন মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য হওয়ার অপেক্ষায়।