রবিবার, ২৬ Jul ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক বুধবার

দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামীকাল বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।

মঙ্গলবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি প্রতিনিধি দল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025