বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

শিরোনাম :
পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

রাকসু নির্বাচনের ভোট গণনা শুরু

ভোটগ্রহণের চারঘণ্টা পর রাকসু নির্বাচনের গণনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোটগণনা শুরু করেন।

ভোট গণনার আগে প্রিসাইডিং ও শিক্ষক প্রতিনিধি এবং পোলিং এজেন্টের ব্যালট বক্স সিলগালা দেখানো হয়। এরপর সিলগালা খুলে শুরুতে ১০০ ব্যালটের ভোট গণনা করে সেটি ম্যানুয়ালি হাতে মিলিয়ে দেখানো হয়।

রাকসু নির্বাচনের টেকনিক্যাল কমিটির প্রধান প্রফেসর ড. মামুনুর রশিদ খন্দকার বলেন, সন্ধ্যায় সব প্রার্থীর এজেন্টদের নিয়ে ওএমআর মেশিন পরীক্ষা করা হয়। কয়েকটি ব্যালটে পরীক্ষামূলক ভোট দিয়ে সেটি মেশিনে গণনা করা হয়। পরে সেটি সবার সামনে প্রকাশ করা হয়। প্রার্থীদের এজেন্টরাও সেটি মিলিয়ে দেখেন।

তিনি আরও বলেন, ফলাফলে যাতে কারও মনে প্রশ্ন না ওঠে এজন্য এটি করা হয়েছে। ফলে ফলাফল নিয়ে প্রার্থীদের মনে কোনো শঙ্কা তৈরি হবে না।

এবারের রাকসু নির্বাচনে ভোটার ২৮ হাজার ৯০১। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে মোট ৩০৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিনেটের ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে ৫৮ প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের ৩৯ দশমিক ১০ শতাংশ নারী, ৬০ দশমিক ৯০ পুরুষ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025