সোমবার, ১৩ Jul ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

রাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় একযোগে ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়।

নির্বাচন কমিশনার ড. অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, ‘আমাদের সব কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে। তবে দু-একটি কেন্দ্রে কিছু সংখ্যক ভোটার ভেতরে রয়েছে। তবে যে দুটি কেন্দ্রে ভোট এখনো চলছে সেটি দেখে দুই এক শতাংশ বাড়তে পারে।’

তিনি আরও বলেন, ‘কঠোর নিরাপত্তায় ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফল ঘোষণা কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।’

এর আগে সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫। আর পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025