রবিবার, ০৩ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

জুলাই বিপ্লবের চেতনাকে বাইপাস করলে রাজপথে যুদ্ধ হবে: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে বাহাত্তরের বাকশালী সংবিধানের মাধ্যমে ছিনতাই করা হয়েছিলো সেভাবে ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনাকে হাইজ্যাক করার চেষ্টা চলছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, ২০২৪-এর জুলাই বিপ্লবের চেতনাকে যদি কেউ বাইপাস করে আগামীর বাংলার রাজনীতির গতিপথ নির্ধারণ করতে চায় তাহলে রাজপথে যুদ্ধ হবে।

শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি চত্বরে জেলা ও মহানগর বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন জুলাই সনদ বাস্তবায়ন, শাপলা চত্বরে গণহত্যা সহ সকল হত্যাকাণ্ডের বিচার, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও খেলাফত প্রতিষ্ঠার দাবিতে এই গণসমাবেশের আয়োজন করা হয়।

আল্লামা মামুনুল হক বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস স্পষ্ট ভাষায় তার রাজনৈতিক প্রধান এজেন্ডা জাতির সামনে তুলে ধরেছে। আমাদের প্রধান এজেন্ডা হলো আগামীর বাংলাদেশে ৭২-এর সংবিধান চলতে পারে না। আগামীর বাংলাদেশ চলবে ২৪-এর অভ্যুত্থানের আদর্শ দিয়ে। তাই অন্তবর্তীকালীন সরকারকে সবিনয় অনুরোধ করে বলছি; জুলাই যোদ্ধারা যে জন্য জীবন দিয়েছে সেই জুলাইয়ের চেতনার স্পিট বাস্তবায়ন করতে হলে জুলাই সনদের আইনের ভিত্তি দেয়া প্রয়োজন।

বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মামূনুর রশীদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মচাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025