রবিবার, ০৩ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

আর কোনও স্বৈরাচারকে দেখতে চায় না দেশের মানুষ : আমান উল্লাহ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ‘৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে নাজির উদ্দিন জেহাদের রক্তের বিনিময়ে এরশাদ সরকারের পতন ঘটেছিল। সেই ধারাবাহিকতাতেই ২০২৪ সালের গণ-আন্দোলনে পতন হয়েছে খুনি স্বৈরাচার হাসিনা সরকারের। দেশের মানুষ আর কোনো স্বৈরাচারকে দেখতে চায় না।

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর দৈনিক বাংলা মোড়ের ট্রাফিক বক্স সংলগ্ন আইল্যান্ডে অবস্থিত শহীদ জেহাদ স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

শহীদ জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।এসময় আমান উল্লাহ আমান বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন- আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করি, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে আবার গণতন্ত্রের পূর্ণ প্রত্যাবর্তন ঘটবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025