সোমবার, ২৭ Jul ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

সামনে মহাপরীক্ষা, কোনো ষড়যন্ত্র যেন সফল না হয়: ফখরুল

জাতীয় নির্বাচন ভিন্নখাতে প্রবাহিত করতে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সামনে মহাপরীক্ষা আসছে, জাতিকে সুষ্ঠুভাবে নেতৃত্ব দিয়ে গণতন্ত্রের পথে পৌঁছাতে হবে। কোনো ষড়যন্ত্র যেন সফল না হয়, এজন্য শিক্ষক সমাজসহ সবাইকে সজাগ থাকতে হবে।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের শিক্ষক মহাসমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন নির্বাচনে শিক্ষকদের বিরাট ভূমিকা রয়েছে উল্লেখ করে তারেক রহমানের নেতৃত্বের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান মির্জা ফখরুল।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, গ্রামগঞ্জে সবখানে পৌঁছে যাবেন শিক্ষকরা। সেখানে তারেক রহমান ও দলের কার্যক্রম সম্পর্কে জানাবেন। সামনে মহাপরীক্ষা আসছে, জাতিকে সুষ্ঠুভাবে নেতৃত্ব দিয়ে গণতন্ত্রের পথে পৌঁছাতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতিকে নেতৃত্ব দিতে সক্ষম, তা গণমাধ্যমে দেওয়া তার সাক্ষাৎকারে প্রমাণিত হয়েছে বলেও উল্লেখ করেন দলের মহাসচিব।

শিক্ষকদের দাবি-দাওয়া ৩১ দফায় পূরণের কথা বলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকদের প্রতি বিএনপির দাবি, সন্তানদের এমনভাবে গড়ে তুলবেন যেন তারা আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা গণতন্ত্রের কথা মুখে বলে কিন্তু বিশ্বাস করে না, জনগণকে তারা ধোকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনুপ্রবেশ ঘটিয়েছে। তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

মহাসমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025