সোমবার, ২৭ Jul ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমানের নেতৃত্বে দলের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

সোমবার (৬ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলে মুজিবুর ছাড়াও ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, আরেক সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাইয়েদা রুম্মান, মানবসম্পদ, আইন ও মানবাধিকারবিষয়ক সেক্রেটারি সাবিকুন্নাহার মুন্নি এবং ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি শাহানা পারভিন।

বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি, বিশেষ করে পোশক, ওষুধ শিল্প, কৃষি, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের ভূমিকা নিয়ে মতবিনিময় হয়।

এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারী সমাজের ভূমিকা, বিশেষ করে হস্ত ও কুটির শিল্পে নারীদের সম্পৃক্ততা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়। নারীদের দক্ষতা উন্নয়নে যুক্তরাজ্যের সহায়তা ও অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

বৈঠক শেষে দুই পক্ষই বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও শক্তিশালী করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025