সোমবার, ২৭ Jul ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআন অবমাননায় শিবিরের তীব্র ক্ষোভ

সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের পবিত্র কোরআন অবমাননার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার (৫ অক্টোবর) এক যৌথ প্রতিবাদ বার্তায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ প্রতিবাদ জানান।

ওই বিবৃতিতে নেতারা বলেন, পবিত্র কোরআন মহান আল্লাহ তায়ালা মানবজাতির হেদায়েতের জন্য নাজিল করেছেন। মুসলমান এই পবিত্র গ্রন্থের অবমাননা কোনোভাবেই মেনে নিতে পারে না। এমন ঘটনা মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিতে আঘাতের পাশাপাশি মুসলিম অধ্যুষিত বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে গভীর প্রভাব ফেলতে পারে। আমরা এমন ধৃষ্টতাপূর্ণ কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুততম সময়ে আইনানুগ প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।

তারা আরও বলেন, আবহমানকাল ধরে মুসলিমসহ অন্য ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ সহাবস্থানের কারণে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ হয়ে আছে। কিন্তু কখনো কখনো কিছু মহল এই সম্প্রীতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র লিপ্ত হয়। সাম্প্রতিক ঘটনাটিও তেমন কোনো ন্যক্কারজনক ষড়যন্ত্রের অংশ কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা জরুরি।

নেতারা বলেন, ধর্মীয় সহাবস্থান ও সামাজিক শান্তি রক্ষা করতে হলে বিশেষত কোরআন অবমাননা বন্ধ করতে হলে ধর্মীয় মূল্যবোধভিত্তিক শিক্ষা জোরদার করার পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। আমরা মনে করি, ধর্ম অবমাননার বিরুদ্ধে বাংলাদেশের বর্তমান আইন যথেষ্ট কার্যকর নয়। এজন্য আরও কঠোর আইন প্রণয়ন করা প্রয়োজন।

একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় মূল্যবোধ চর্চা ও রক্ষার জন্য বাস্তবসম্মত নীতি প্রণয়ন এবং তার কার্যকর প্রয়োগ নিশ্চিত করা জরুরি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025