সোমবার, ২৭ Jul ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

অক্টোবরকে কর্মী গঠনের মাস পালন করবে শিবির

অক্টোবর মাসকে কর্মী গঠনের মাস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে মাসিক কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

বৈঠকে সেপ্টেম্বর মাসের রিপোর্ট পর্যালোচনা ও অক্টোবর মাসের পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়া নিয়মিত প্রশিক্ষণমূলক কর্মসূচির পাশাপাশি ৬ অক্টোবর শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘নিপীড়ন বিরোধী দিবস’ এবং ২৮ অক্টোবর ‘পল্টন ট্রাজেডি দিবস’ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, একটি সমৃদ্ধ দেশ গঠন করতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে সৎ, দক্ষ দেশপ্রেমিক করে গড়ে তুলতে হবে। জ্ঞানের আলোয় আলোকিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।

সাম্রাজ্যবাদ ও দেশের শত্রুদের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025