শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

শিরোনাম :
সিলেটে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৮, আহত ২৫ জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ-পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আমরা যেন জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ করতে পারি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছাত্রদল সন্ত্রাসী কার্যক্রম চালালে ছাত্রলীগের মতো পরিণতি হবে:সাদিক কায়েম ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস? মেহেরপুরে জুলাই গণঅভ্যুত্থান ২য় বর্ষপূর্তি উদযাপন আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

একুশে টিভির ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কারওয়ান বাজারে বেসরকারি টেলিভিশন একুশে টিভি ভবনের (জাহাঙ্গীর টাওয়ার) নিচতলায় কফি হাউজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ শনিবার রাত পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে রাত ৮টা ২০ মিনিটে ওই কফি হাউজে আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা রাত ৮টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায়।

তেজগাঁও ফায়ার স্টেশন থেকে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৮টা ৩৩ মিনিটে। পরে আরও একটি ইউনিট যোগ দেয়। রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

তেজগাঁও ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার নাজিম উদ্দিন সরকার জানান, আগুনের কারণে ওই ভবনে প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয়, যা চারদিকে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। তবে এর ক্ষয়ক্ষতি এখনও জানা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025