বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

শিরোনাম :
পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ৯৯০ বুথ, নিরাপত্তায় ২ হাজার পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ১৭ কেন্দ্রে ৯৯০ বুথ থাকবে। ভোট গণনা সিসি ক্যামেরার সামনে হবে।

মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশন কমিশনার এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এফ নজরুল ইসলাম বলেন, ৯টি একাডেমিক ভবনে ভোটকেন্দ্র থাকবে।

এতে ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথ স্থাপিত হবে। ভোট গণনা সিসি ক্যামেরার সামনে হবে।ভোটগ্রহণের কেন্দ্রগুলো হলো-মমতাজউদ্দিন একাডেমিক ভবন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ কলা ভবন, ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন, জাবির ইবনে হাইয়ান একাডেমিক ভবন, সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন, জগদীশ চন্দ্র একাডেমিক ভবনে দু’টি করে কেন্দ্র এবং জুবেরী ভবনে একটি কেন্দ্র।

এদিকে, নির্বাচনের দিনে সার্বক্ষণিক তথ্য প্রচারে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে একটি মিডিয়া কর্নারের উদ্বোধন করেন উপাচার্য সালেহ হাসান নকীব।

এ সময় তিনি বলেন, এ নির্বাচন নিয়ে দেশবাসীর কৌতূহল আছে। ফলে নির্বাচনের স্বচ্ছতা ও নির্বাচন নিয়ে বস্তুনিষ্ঠ প্রতিবেদন সহায়তায় এ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

অন্যদিকে, বিকেলে বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান বলেন, ২৫ সেপ্টেম্বর নির্বাচনে ক্যাম্পাস ও সংলগ্ন এলাকার সার্বিক নিরাপত্তায় দুই হাজার পুলিশ মোতায়েন থাকবে। এজন্য ক্যাম্পাস পরিদর্শন করছি।

গোয়েন্দা তথ্য সাপেক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে আমরা কাজ করব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025