সোমবার, ১৩ Jul ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

ঢাবির মতো জাবিতেও শিক্ষার্থীরাই বিজয়ী হয়েছেন: শিবির সভাপতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের বিজয়কে ‘আল্লাহর বিশেষ অনুগ্রহ’ আখ্যা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। শনিবার (১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ অতি মহান। ঢাবির মতো জাবিতেও শিক্ষার্থীরাই বিজয়ী হয়েছেন।

তিনি লিখেছেন, যে ক্যাম্পাসে এক সময় ছাত্রশিবির পরিচয় দেওয়া ছিল ‘হত্যাযোগ্য’, আজ সেখানে এই বিজয় পাওয়া মহান রবের পক্ষ থেকে একান্ত অনুগ্রহ।

তিনি ঘোষণা দেন, সারাদেশে কোথাও কোনো আনন্দ মিছিল করা হবে না। কেবল মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করা হবে।

ঢাবির মত জাবিতেও শিক্ষার্থীরাই বিজয়ী হয়েছেন : শিবির সভাপতি

পোস্টে কেন্দ্রীয় সভাপতি আরও উল্লেখ করেন, কারও প্রতি শিবিরের কোনো অনুযোগ বা বিদ্বেষ নেই। বরং নিজেদের ও সব ভ্রাতৃপ্রতিম সংগঠনের ভুলের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা হবে।

তার ভাষায়, গর্ব ও অহংকার হোক আমাদের পায়ের ধুলো। উদারতা ও বিনয় হবে আমাদের ব্যবহারের অলংকার।

তিনি আশা প্রকাশ করে লেখেন, গৌরবোজ্জ্বল ঐতিহাসিক যাত্রা ও নানান ঐতিহ্যের প্রতীক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্প্রীতির এক অনন্য উপমা হয়ে উঠবে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যেন হয়ে ওঠে সবার বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025