বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

শিরোনাম :
পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

রাতেই প্রকাশ করা হতে পারে জাকসু নির্বাচনের ফল

ভোটগ্রহণের একদিন পরও প্রকাশ করা হয়নি জাকসু নির্বাচনের ফলাফল। রাতেই ফলাফল প্রকাশের চেষ্টায় একসঙ্গে গণনা করা হচ্ছে ১০ কেন্দ্রের ভোট।

বিষয়টি নিশ্চিত করেছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশেদুল আলম।

তিনি জানান, ম্যানুয়াল পদ্ধতিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা করা হচ্ছে। রাতেই ফলাফল প্রকাশ করার চেষ্টা করা হবে।

এর আগে বিকেল ৫টার দিকে ২১টি হল সংসদের ভোট গণনা শেষ হয়। তবে বিজয়ীদের তালিকা এখনো প্রকাশ করা হয়নি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। পরে বিভিন্ন অসঙ্গতির অভিযোগ এনে নির্বাচন বর্জন করে ছাত্রদলসহ চারটি প্যানেল ও স্বতন্ত্র পাঁচ প্রার্থী।

তবে ম্যানুয়ালি ভোট গণনা করায় ফলাফল প্রকাশ করতে বিলম্ব হচ্ছে। আজ রাতের মধ্যে ফল ঘোষণা করা হবে কি-না তাও নিশ্চিত নয়।

জাকসুতে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭। এর মধ্যে ছাত্র ছয় হাজার ১১৫ এবং ছাত্রী পাঁচ হাজার ৭২৮ জন। এর প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025