সোমবার, ১৩ Jul ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

শিক্ষার্থীদের আমানত রক্ষা করাই এখন বড় দায়িত্ব: জয়ের প্রতিক্রিয়ায় ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবার ভূমিধস জয় হয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের। এই প্যানেল থেকে জিএস পদে জয়ী হয়েছেন এস এম ফরহাদ। ফলাফল জানার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, শিক্ষার্থীরা যে আমানত দিয়েছেন সেটিই রক্ষা করা এখন বড় দায়িত্ব।

বুধবার (১০ সেপ্টেম্বর) সিনেট ভবনে ফলাফল ঘোষণা শেষে সাংবাদিকদের সামনে তিনি আরও বলেন, আমার দিক থেকে ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে জিএস হিসেবে নির্বাচিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিজয়। এটি ব্যক্তি ফরহাদের বিজয় বা ছাত্রশিবিরের বিজয় হিসেবে দেখার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনকালে যদি ভুল কিছু করেন তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যেন শুধরে দেন।

এই সাফল্য নিয়ে বিজয় মিছিল না করার অনুরোধও জানান তিনি। একইসঙ্গে দেশবাসী, বিশেষ করে যারা ডাকসু নির্বাচন নিয়ে আগ্রহী ছিলেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025