বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

ডাকসু ভোটে কারচুপির অভিযোগে কেন্দ্রে কেন্দ্রে ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরে বিক্ষোভ মিছিল করছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এবং সংগঠনটির নেতাকর্মীরা।

ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের নেতৃত্বে এ বিক্ষোভকালে তারা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে নারী শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন।

ছাত্রদলের নেতাকর্মীরা মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে ল্যাবরেটরি স্কুল কেন্দ্রের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। তারা এ সময় ‘সাদিক কায়েম ভোট চোর’, ‘শিবির ভোট চোর’ ইত্যাদি স্লোগান দেন। বিক্ষোভের একপর্যায়ে ওই কেন্দ্র-সংশ্লিষ্ট শামসুন্নাহার হলের নারী প্রার্থীরা তাদের বাধা দেন।

শামসুন্নাহার হলের প্রার্থীদের দাবি, ভিপি পদপ্রার্থী আবিদুলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এ কেন্দ্রে কোনো ভোট কারচুপি হয়নি। তারা শুরু থেকেই কেন্দ্রের আশপাশেই অবস্থান করছেন। এখন হঠাৎ ছাত্রদলের নেতাকর্মীরা এসে বলছেন যে এখানে কারচুপি হচ্ছে। তারা মিথ্যা অভিযোগ এনে নির্বাচনকে বিতর্কিত করা হয়েছে ।

ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে বাধার সম্মুখীন হওয়ার পর আবিদুলের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025