মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

ফতুল্লায় ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইভন (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি পেশায় ইন্টারনেট ব্যবসায়ী ছিলেন। পরিবারের দাবি, চাঁদা নিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার ওসমানী স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। পরে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের ভাই মাহিয়ান জানান, খবর পেয়ে ফতুল্লার ওসমানী স্টেডিয়াম এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। ওখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি দাবি করেন, ‘আমার ভাই ইন্টারনেট ব্যবসা করতো। শফিকুল, সাইফুল ও বাবু ওরা আপন তিন ভাই এলাকায় চিহ্নিত সন্ত্রাসী। ওরা চাঁদাবাজি করতো। গত রমজানের সময় একটি ভবনে চাঁদা নিতে গেলে আমার ভাই (ইভন) তাদের বাধা দেয়। সেখান থেকেই ওদের সঙ্গে পূর্বশত্রুতা। এর জেরে আজ ওরা তিনজনসহ আরও কয়েকজন মিলে আমার ভাইকে কুপিয়ে হত্যা করে।’

নিহত ইভন ফতুল্লার বাসিন্দা এম এ আজম বাবুর সন্তান। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। তার একটি কন্যাসন্তান রয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025