বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত বিরোধীদলকে বাদ দিয়ে সংবিধান সংশোধনের চেষ্টা ফ্যাসিবাদের লক্ষণ: দিলারা চৌধুরী উপ-নির্বাচনে ইসির পরীক্ষা হবে, ব্যর্থ হলে আন্দোলন: ১১ দলীয় ঐক্য যাত্রাবাড়ীতে পিটিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী ২০০৬ সালের ২৮ অক্টোবর দেশ আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদে প্রবেশ করেছিল:জামায়াত আমির ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু চাঁদপুরে ৩৩ হাজার মিটার কারেন্ট জালসহ আটক ৪০ জেলে রাজবাড়ীতে ব্যবসায়ী নেতাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে কখন

আজ (রবিবার) রাত থেকে শুরু হয়ে সোমবার ভোর পর্যন্ত আকাশে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিরল এ জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্য চোখে পড়বে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা সম্ভব হবে।

বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে এবং মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি সর্বোচ্চ অবস্থায় পৌঁছাবে মধ্যরাতে।এটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত। এছাড়া এ দুই প্রান্তের কিছুটা পূর্ব-পশ্চিমে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে।

তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025