বুধবার, ২৯ Jul ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

ভোলায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

ভোলার দৌলতখানে উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। চরখলিফা ইউনিয়নের দিদারউল্লাহ গ্রামের ৬নং ওয়ার্ডের পাটোয়ারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হল দৌলতখান উপজেলার দিদারউল্লাহ গ্রামের মো. শাকিলের মেয়ে ফাতেমা এবং মো. হোসেন এর মেয়ে জোবায়দা (৪)। নিহত দুজন আপন খালাতো বোন।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে তারা বাড়ির আঙিনায় খেলছিল। সন্ধ্যা হয়ে গেলে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। কোথায়ও খুঁজে না পেয়ে গ্রামে মাইকে প্রচার করা হয়। অবশেষে রাত ১০টার দিকে প্রথমে জোবায়দাকে পুকুরে ভাসতে দেখা যায়।এরপর লোকজন পুকুরে নেমে অনেক খুঁজাখুঁজির পর ফাতেমাকে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাদেরকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন।

দৌলতখান থানার ওসি জিল্লুর রহমান জানান, এ ঘটনায় ঘটনায় দৌলতখান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025