বুধবার, ২৯ Jul ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

সাকা চৌধুরীর রায় ট্রাইব্যুনালে নয়, আইন মন্ত্রণালয়ে লেখা হয়েছিল: হুম্মাম কাদের চৌধুরী

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় ট্রাইব্যুনালে নয়, আইন মন্ত্রণালয়ে লেখা হয়েছিল বলে অভিযোগ করেছেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সাকা চৌধুরীর বাসভবনে সংবাদ সম্মেলন এই অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বাবার মামলা চলাকালীন স্কাইপ কেলেংকারী বের হয়ে এসেছিল। যেখানে বিচারপতি নাসিমকে বলতে শোনা যায়, সাকাকে যদি আমরা ফাঁসি দিতে পারি, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের জায়গা আমার জন্য ফাঁকা হয়ে আছে। আমাকে সেখানে জায়গা দেবে।

তিনি আরও বলেন, যেদিন বাবার রায় ঘোষণা করা হয়, সেদিন তার হাতে রায়ের কপি ছিল। সেই রায়টিও আইন মন্ত্রণালয় থেকে বেরিয়ে এসেছিল। তখন আমরা বাংলাদেশের জনগণের কাছে প্রমাণ করতে পেরেছিলাম যে, রায়গুলো ট্রাইব্যুনালে নয়, বরং আইন মন্ত্রণালয়ে লেখা হচ্ছিল। এ ধরনের অসংখ্য কারণ আপনাদের দেখাতে পারব, যা এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করেছিল।

সংবাদ সম্মেলনে হুম্মাম কাদের চৌধুরীর মা, বড় ভাই এবং বোন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025