বুধবার, ২৯ Jul ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

প্রয়োজনে রাজপথ দখলে নিয়ে সংস্কার বাস্তবায়ন করতে হবে: আখতার

টেবিলের আলোচনায় সংস্কার বাস্তবায়নের পথ নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

তিনি বলেছেন, যদি টেবিলের আলোচনায় সংস্থার বাস্তবায়নের পথ নিশ্চিত করা না হয় তাহলে রাজপথ দখলের প্রস্তুতি নিতে হবে। যদি সংস্কার নিয়ে টালবাহানা করা হয় তাহলে রাজপথ দখলে নিয়ে সংস্কার বাস্তবায়ন করতে হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির আয়োজনে ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’-এ যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।আখতার হোসেন বলেন, জাতীয় ঐকমত্য কমিশন অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে। এতগুলো মানুষের জীবনের বিনিময়ে যে সংস্কার প্রস্তাবগুলো গৃহীত হলো, সেই সংস্থার প্রস্তাব যদি বাস্তবায়ন না হয় তাহলে আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা ম্লান হয়ে যাবে।তিনি বলেন, শহীদের রক্তের বিনিময়ে আমরা এমন এক বাংলাদেশ পেতে চেয়েছি যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে, জবাবদিহি থাকবে, ক্ষমতার ভারসাম্য থাকবে।

আগামীর নির্বাচন নিয়ে তিনি বলেন, প্রয়োজনে প্রেসিডেন্টের অর্ডিন্যান্সের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। জুলাই সনদের ভিত্তিতে আগামীর নির্বাচন হতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025