শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

চানখারপুলে ৬ হত্যা: ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ।

মঙ্গলবার (১২ আগস্ট) এ মামলায় হাজির করা হয়েছে শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং তিন কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল।

এ মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ অপর চার আসামি এখনো পলাতক রয়েছেন।

এর আগে গত ২১ এপ্রিল এই মামলায় আটজনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা।

পরে ১৪ জুলাই আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025