শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

সাগর-রুনি মামলার তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজিরের নির্দেশ

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে হাজির হয়ে মামলার তদন্ত প্রতিবেদনের অগ্রগতি দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ আদেশ দেন।

এ মামলার জন্য আগামী ১৪ সেপ্টেম্বর মামলার প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী দিন ধার্য রয়েছে। ওই ধার্য তারিখে তদন্ত কর্মকর্তাকে সশরীরে হাজির হতে বলা হয়েছে।

প্রতিবেদন জমা না দেওয়ায় ১২০ বার তারিখ পেছানো হয়েছে।২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ আটজনকে আসামি করা হয়। বাকি আসামিরা হলেন- বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025