বুধবার, ০৬ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন

ফজলুর মতো বিএনপি নেতা গণহত্যাকারী আ’লীগের হয়ে মাঠে সরব: সারজিস

ফজলুর রহমানের মতো বিএনপি নেতা কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব থাকছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (১১ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

সারজিস লিখেছেন, “বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান গতকাল একটা অনুষ্ঠানে নাহিদ ইসলামসহ এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতাদের নিজের ফ্রেমিংয়ে ফেলে ‘বেজন্মা’ গালি দিয়েছেন। এই আওয়ামী লীগার ও মুজিববাদী এখন বিএনপির ন্যারেটর অ্যান্ড ওরেটর।”

ফজলুর মতো বিএনপি নেতা গণহত্যাকারী আ’লীগের হয়ে মাঠে সরব: সারজিস

তিনি বলেন, ‘সিনিয়র রাজনীতিবিদদের আমরা সম্মান করতে চাই। কিন্তু জনাব ফজলুর মতো পলিটিক্সে ন্যূনতম আদবের তোয়াক্কা না করা, ইনিয়ে বিনিয়ে ফ্যাসিবাদের দালালি করা, অভ্যুত্থানকে মেনে নিতে পারা, আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ছাত্র-জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের দায় তাদেরকেই নিতে হবে।’

এনসিপির এই নেতা আরও লেখেন, ‘পাল থেকে ছুটে যাওয়া লাগাম ছাড়া কয়েকজনের জন্য বিএনপি বারবার নিজেদের প্রশ্নবিদ্ধ হতে দেখতে চায় কি না সেই সিদ্ধান্ত বিএনপির নিতে হবে।’

সারজিস আলম বলেন, ‘এদের স্টেটমেন্ট এবং এদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে তাদের দিয়ে আপনারাই এই কথাগুলো বলাচ্ছেন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025