বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে নাহিদ ইসলাম

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ অনুষ্ঠানে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানের শুরুতে নাহিদ ইসলামসহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের প্রধান উপদেষ্টার সঙ্গে হাঁটতে দেখা গেছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন আজ (৫ আগস্ট)। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’কে স্মরণে রাখতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘জুলাই ঘোষণাপত্র পাঠ‘ অনুষ্ঠান।

এ উপলক্ষে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ঢল নেমেছে। তবে বৃষ্টির বাগড়ায় অনুষ্ঠানে কিছুটা ছন্দপতন হচ্ছে। আগত ছাত্র-জনতাও পড়ছেন বিড়ম্বনায়।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে চলছে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠান। অনুষ্ঠান শুরুর পর থেকে থেমে থেমে হচ্ছে বৃষ্টি। তবে, বৃষ্টির মধ্যেও কেউ অনুষ্ঠানস্থল ছেড়ে যাননি। অনেকে আশপাশের ছাতার নিচে, কেউবা আশ্রয় নিয়েছেন গাছের নিচে, আবার অনেকে বৃষ্টিতে ভিজে উপভোগ করছেন অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025