বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

শত শত মানুষ বলছে, স্বাধীন হইলাম : ফারুকী

আজ ঐতিহাসিক জুলাই আন্দোলনের এক বছর পূর্তি। গত বছরের এই দিনে গণ-আন্দোলনের মুখে পতন ঘটে এক ফ্যাসিবাদী শাসনব্যবস্থার। এই দিনটিকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পোস্টে তিনি লেখেন, রিকশাচালকরা চিৎকার করে বলছে, দেশ স্বাধীন হইছে।

তরুণরা বলছে, আমাদের বিজয় দিবস। শত শত মানুষ বলছে, স্বাধীন হইলাম। এই মানুষদের তো কেউ শিখাইয়া দেয়নি। তাহলে কী করে বুঝল তাঁরা পরাধীন? কী করে বুঝল তারা স্বাধীন? তাঁরা যেটা বুঝল, কতিপয় পিএইচডিওয়ালা বুঝতে পারল না কেন? তাঁদের পিএইচডি মন ‘দ্বিতীয় স্বাধীনতা’ বুঝতে পারছে না কেন?ফারুকী বলেন, মাস্টারমশাই থিওরি নয়, কান পাতেন গিয়ে ঐ দিনের উচ্ছ্বসিত মানুষদের বুকে।

দেখবেন গুম-খুন-নিজ দেশে পরাধীন থাকার অপমানের বিরুদ্ধে জিকির হচ্ছিল তাঁদের বুকে। আর স্পন্দিত হচ্ছিল আবরার ফাহাদ। এই একটা নামের দেয়ালের নিচে চাপা পড়ে গেছে ফ‍্যাসিবাদ আর আগ্রাসনবাদ।

তিনি আরো বলেন, আজকের এই দিনটা শুরু করেছি ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ দেখে।

আজকে সারা দিন মানিক মিয়াতে আমাদের সাথে আবরার ফাহাদ থাকবেন। হাজারো শহীদেরা থাকবেন। আর থাকবে জালেমমুক্ত হওয়ার আনন্দ। সবশেষে তিনি জনপ্রিয় গানের একটি লাইন উল্লেখ করে লিখেছেন, ‘শোনো মহাজন, আমরা অনেকজন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025