বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হলো ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান

জুলাই শহীদদের স্মরণে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় মূল অনুষ্ঠানমালা।

সূচনার অংশ হিসেবে সাইমুম শিল্পীরা পরিবেশন করেন ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা গান— ‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’।

পুরো দিনের এই আয়োজনে পর্যায়ক্রমে অংশ নেবেন দেশের বিভিন্ন জনপ্রিয় শিল্পীগোষ্ঠী, ব্যান্ড ও একক শিল্পীরা।

থাকছে ধর্মীয় বিরতির পাশাপাশি ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ এবং ড্রোন প্রযুক্তিনির্ভর বিশেষ নাট্য-উপস্থাপনাও। অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত।আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ‌‌‘এটি শুধু একটি সাংস্কৃতিক উৎসব নয়, বরং একটি প্রজন্মের চেতনার পুনর্জন্মের প্রতীক। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025