বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

‘৩৬ জুলাই’ উদযাপনে দিনভর কী কী থাকছে

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ মঙ্গলবার উদযাপিত হবে হবে ‘৩৬ জুলাই’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এদিন থাকছে নানান অনুষ্ঠান। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

অনুষ্ঠানসূচি নিয়ে এরই মধ্যে একটি ফটোকার্ড প্রকাশ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এতে দিনব্যপী আয়োজনের বিস্তারিত জানানো হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় থাকছে টং- এর গান। বেলা ১১টা ২০ মিনিটে থাকবে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনা। এরপর বেলা ১১টা ৪০ মিনিটে থাকবে কলরব শিল্পীগোষ্ঠীর পরিবেশনা। দুপুর ১২টা ৫ মিনিটে নাহিদ ইসলামের বক্তব্য। সাড়ে ১২টায় তাশফি সংগীত পরিবেশন করবেন।

দুপুর ১টায় নামাজের বিরতির পর একে একে পারফর্ম করবেন চিটাগাং হিপহপ হুড, সেজান এবং শূন্য ব্যান্ড। এরপর দুপুর ২টা ২৫ মিনিটে ‘ফ্যাসিস্টের পলায়ন ক্ষণ’ উদযাপন।

এরপর সন্ধ্যা ৭টায় এলিটা করিম সংগীত পরিবেশন করবেন। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত স্পেশাল ড্রোন ড্রামা ‘ডু ইউ মিস মি’। ড্রোন শো’র পর সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল।

এছাড়াও দিনভর মানিক মিয়া অ্যাভিনিউয়ে থাকছে উৎসব মুখর নানান আয়োজন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025