বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

২-৩ সপ্তাহের মধ্যে সৌদি আরবের সঙ্গে শ্রমিক নিয়ে চুক্তি হবে:আসিফ নজরুল

আগামী ২-৩ সপ্তাহের মধ্যে সৌদি আরবের সঙ্গে শ্রমিক নিয়ে চুক্তি হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ইতিহাসে অতীতে এমন কোনো চুক্তি বাংলাদেশের সঙ্গে ছিল না।

শনিবার (২ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ায় গত বছর বিমান টিকিট ও ভিসা থাকা সত্ত্বেও যেতে না পারা কর্মীদের পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই সংক্রান্ত বৈঠক করে যখন ঢাকায় এসে বললাম যে তাদের মালয়েশিয়া নেবে বলে আশ্বস্ত করেছে তখন তীব্র প্রতিক্রিয়া পেয়েছি। আমাকে ফেসবুকে গালাগালি করা হয়েছে যে এই বলে–বর্তমানে যারা অবৈধ হয়ে আছে তাদের বৈধ করার খবর নেই, আবার নতুন করে লোক পাঠাচ্ছে।

আসিফ নজরুল আরও বলেন, গালাগালির কোনো শেষ নেই। যেটা আপনাদের এত বড় দাবি সেটা করার পরও গালি দেয়। তারপরও খুব তাড়াতাড়ি আশা করা হচ্ছে ২-৩ সপ্তাহের মধ্যে শোনা যাবে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী শ্রমিকদের নিয়ে চুক্তি হচ্ছে।

তিনি বলেন, এই চুক্তির চেষ্টা বিগত সরকারের আমলে অনেকবার করার হয়েছিল, তবে হয়নি। ভারত কিংবা পাকিস্তানের সঙ্গেও এই চুক্তি নেই। বাংলাদেশের সঙ্গে এই চুক্তি হতে যাচ্ছে। চুক্তি হলে সৌদি আরবে শ্রমিক ভাই-বোনদের নিরাপত্তা ও সুরক্ষা আরও বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি।

আসিফ নজরুল বলেন, আমরা রিইন্ট্রিগেশনে কিছু কিছু পদক্ষেপ নিয়েছি। আমরা মন্ত্রণালয়ে প্রক্রিয়া কিছুটা সহজ করেছি, যাতে ভোগান্তি ও হয়রানি কম হয়। সম্পূর্ণ ডিজিটালাইজেশন করেছি। আপনারা নতুন করে বিদেশে গেলে এই সুবিধা বুঝতে পারবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025