বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

জুলাই সনদের খসড়া দলগুলোর কাছে পাঠানো হয়েছে: আলী রীয়াজ

পর্যবেক্ষণের জন্য জুলাই সনদের খসড়া সব রাজনৈতিক দলের কাছে পৌঁছে দেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ড. রীয়াজ বলেন, ‘আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছি যদি কোনো সুপারিশ, পরামর্শ বা পরিবর্তনের কথা তারা বলতে চান, সেগুলো যেন ৩০ জুলাই দুপুর ১২টার মধ্যে আমাদের জানানো হয়। ’

তিনি বলেন, আলোচনা হচ্ছে।

যেসব বিষয়ে ঐকমত্য হবে সেগুলো তার (জুলাই সনদ) মধ্যে অন্তর্ভুক্ত করা হবে।

এর আগে রাজনৈতিক দলগুলো সঙ্গে বৈঠকের শুরুতে তিনি বলেন, জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ পথচলায় একটি ঐতিহাসিক দলিল তৈরি করতে চায় কমিশন।

তিনি বলেন, ‘আলাপ-আলোচনার মধ্যদিয়ে বারবার আমরা পরিবর্তন ও সংস্কার করি এই কারণে যে, এতে যেন সবাই একটি নির্দিষ্ট স্থানে একমত হতে পারে। এখন পর্যন্ত ১২টি বিষয়ে আমরা একমত হয়েছি।

যদিও দুটি বিষয়ে নোট অব ডিসেন্ট রয়েছে। তবুও আমি বলব, যেহেতু সবাই ছাড় দিচ্ছেন, সে কারণে এই ঐকমত্য গড়ে তোলা সম্ভব হয়েছে। ’

কমিশনের সহ-সভাপতি বলেন, ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো কোনো না কোনোভাবে আমাদের নিষ্পত্তি করতেই হবে। যেমন ধরুন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আমাদের সবার দীর্ঘদিনের সংগ্রাম রয়েছে এবং এ বিষয়ে একটি কাঠামো আমাদের জাতির সামনে উপস্থাপন করতে হবে, যেন ভবিষ্যতে আমরা এ রকম ভয়াবহ পরিস্থিতির মধ্যদিয়ে আরেকবার না যাই।

এ কারণেই বারবার আলোচনার মাধ্যমে আপনাদের মতামতের প্রতিফলন ঘটিয়ে, তা পরিবর্তন পরিমার্জন ও প্রয়োজনে সংশোধন করা হচ্ছে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025