বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

‘বাবর দেশপ্রেমিক রাজনীতিবিদ, তার বিরুদ্ধে অভিযোগ অগ্রহণযোগ্য:মাহমুদ রাফি

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দেশপ্রেমিক ও মজলুম নেতা বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি।

সোমবার তার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। রাফি বলেন, লুৎফুজ্জামান বাবর একজন পরীক্ষিত, মজলুম ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ দেশের আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে এবং তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন।

তিনি বলেন, একজন নির্যাতিত ও মজলুম রাজনীতিবিদের বিরুদ্ধে পুনরায় এমন অভিযোগ উত্থাপন অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। রাজনীতিতে শিষ্টাচার ও ন্যায়বোধ বজায় রাখা অতীব প্রয়োজনীয়।

ফেসবুক স্ট্যাটাসে মাহমুদ রাফি

এর আগে, রবিবার নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে মন্তব্য করেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার বক্তব্য ঘিরে নেত্রকোনায় বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে মিছিল করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025