বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনাম :
‘নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে শুক্রবার (২৫ জুলাই) রাত থেকে শনিবার (২৬ জুলাই) সকাল ১১টা পর্যন্ত ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, উপজেলা সদর ইউনিয়নের চাকঢালা সংলগ্ন আন্তর্জাতিক পিলার নং ৪৪ থেকে ৪৯ নং পর্যন্ত এলাকাজুড়ে এ গোলাগুলির ঘটনা ঘটে।

হঠাৎ করে সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনা ঘটায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম, তুমব্রু, চাকঢালা ও দোছড়ি এলাকার জনমনে ছড়িয়ে পড়েছে উৎকন্ঠা। নাইক্ষ্যংছড়ি উপজেলার ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী এ ঘটনা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওপারের গোলাগুলির ঘটনায় এপারে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার জনমনে উৎকন্ঠা ছড়িয়ে পড়লেও এ ঘটনায় এপারে কোন ধরণের ক্ষয়ক্ষতি হয়নি। তবে সীমান্তের ওপারে কি ঘটেছে বা কোন হতাহত রয়েছে কি না তা জানা যায়নি।

নাইক্ষ্যংছড়িতে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৩৪ নম্বর ব্যাটালিয়ন কমান্ডারের সাথে কথা হয়েছে এবং সর্বোচ্চ সতর্কাবস্থায় বিজিবির জওয়ানরা সীমান্তে টহল দিচ্ছে বলে জানান ইউএনও।

সীমান্তের খবরাখবর রাখে এমন সূত্রগুলো জানায়, দীর্ঘদিন যাবৎ মিয়ানমার সরকারবিরোধী বিদ্রোহী বাহিনী আরাকান আর্মি (এএ) রাখাইন প্রদেশের বিপুল অংশ নিজেদের দখলে নিলেও সাম্প্রতিক সময়ে জান্তা সরকারের ইন্ধনে অন্য বিদ্রোহী গ্রুপগুলো আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে।

তবে এবারই তারা মুখোমুখি শক্তি পরীক্ষায় নেমেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025