বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে ৭ জনের মৃত্যু ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ কুড়িগ্রামে এন‌সি‌পির মিছিলে বিএন‌পির হামলা, আহত ২০ খালেদা-তারেকের নেতৃত্বে তৈরি পটভূমিতেই ছাত্র-জনতার গণজাগরণ: রিজভী জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন ভয়হীন বাংলাদেশ: জাহিদুল ইসলাম সিটি করপোরেশনের দায়িত্ব পেলে নগর ব্যবস্থাপনা নতুনভাবে সাজানো হবে: সাইফুল আলম খান মিলন ভোল পাল্টে ঘুসখোররা আগের মতোই ফাইল আটকে দিচ্ছে: মির্জা ফখরুল ‘নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের

চীনের চিকিৎসক প্রতিনিধি দল ঢাকায়

উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় পৌঁছেছে চীনের চিকিৎসক ও নার্সদের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস জানায়, প্রতিনিধি দলের সঙ্গে রয়েছে প্রয়োজনীয় ওষুধ, সার্জিক্যাল সামগ্রী ও অন্যান্য মেডিকেল সরঞ্জাম।

চীনের মেডিকেল টিমকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ নূরে আলম (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগ) এবং ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

প্রতিনিধি দল শুক্রবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে আহতদের চিকিৎসা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে। প্রয়োজনে তারা চীনে উন্নত চিকিৎসার সুপারিশ করবেন।

এদিকে, দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ইতোমধ্যে চীনা ও বাংলাদেশি চিকিৎসকরা ভিডিও পরামর্শ (টেলি-কনসালটেশন) করেছে।

বাংলাদেশ সরকারের অনুরোধে কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির অনুমোদিত হাসপাতালের বিশেষজ্ঞরা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে গুরুতর আহতদের চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।এর আগে বুধবার বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দিতে ভারত ও সিঙ্গাপুর থেকেও বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় পৌঁছায়।

উল্লেখ্য, গত সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে মোট ৩১ জন নিহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025