বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
তিনি বলেন, শুধু ঘুষ আর চাঁদাবাজিই দুর্নীতি নয়, বুদ্ধি দিয়ে জনগণকে ঠকানোটাও একটা বড় ধরনের দুর্নীতি। আর জনগণকে তারাই ঠকায় যারা দেশ থেকে পালিয়ে যায়। তারা দেশটাকে যৌতুক মনে করে। জামায়াত কখনোই দেশ থেকে পালায়নি। বরং জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও দেশে ফিরে আসার উদাহরণ আছে আমাদের নেতৃবৃন্দের।
জামায়াত আমির আরও বলেন, ৫ আগস্টের পর জামায়াত হিংসা চরিতার্থ না করার আহ্বান জানিয়েছে। আমরা সব ধর্মের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। আমরা নিজেরা মন্দিরসহ হিন্দুদের বাসাবাড়ি পাহারা দিয়েছি। কোনো ক্ষতি হতে দেয়নি।
বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল কাশেম ও পৌর আমির কাজী জমির হোসাইনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট জেলা আমির মাওলানা হাবীবুর রহমান, মহানগর আমির ফখরুল ইসলাম।